জবি ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার পর অবস্থানে নিষেধাজ্ঞা

জবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

রাত সাড়ে ১০টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছুদিন যাবৎ লক্ষ করা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের বেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টা ৩০ মিনিটের পর ছাত্রছাত্রীদের অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো।
বিজ্ঞপ্তি প্রসঙ্গে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রক্টরিয়াল বডি থেকে আমরা অভিযোগ পেয়েছি রাতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। রাতে ক্যাম্পাসে মাদক সেবন, ছিনতাই ও চাঁদাবাজি বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রক্টর ড. মোস্তফা কামাল এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, যেহেতু আমাদের হল নেই, অনাবাসিক প্রতিষ্ঠান, তাই রাতে বাইরে না থেকে শিক্ষার্থীদের বাসায় চলে যাওয়া ভালো। তাই প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আর রাত সাড়ে ১০টার পর বহিরাগত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে ক্যাম্পাসে দিনের পাশাপাশি রাতেও নিয়মিত টহল অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে টহল চলাকালে ছিনতাইয়ের অভিযোগে এক শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে পুলিশে দেয় প্রক্টরিয়াল বডি। এর কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের স্টোর রুম থেকে ৪ শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে
মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে
সঙ্গী আপনার সম্পর্কে চ্যাটজিপিটিতে কী লেখে, জানতে চান?
সঙ্গী আপনার সম্পর্কে চ্যাটজিপিটিতে কী লেখে, জানতে চান?
হাম্বলব্র্যাগিং: বিনয় দেখাতে গিয়ে উল্টো বিরক্তির কারণ হচ্ছেন না তো?
হাম্বলব্র্যাগিং: বিনয় দেখাতে গিয়ে উল্টো বিরক্তির কারণ হচ্ছেন না তো?
টিভিতে আজকের খেলা (২২ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট