২১ বছরে শাবির ‘দিক থিয়েটার’

শাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৮
image

২১তম বর্ষে পদার্পণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘দিক থিয়েটার।’ এ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর (সোমবার) থেকে ‘একুশের অঙ্কুশ’ শীর্ষক তিন দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজন করছে সংগঠনটি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শাবি প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক পাপ্পু রায়। তিনি জানান, ১৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় সেন্টারের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হবে । শোভাযাত্রা শেষে একই স্থানে কেক কাটার মধ্য দিয়ে দিক থিয়েটারের ৩ দিনব্যাপী বর্ষপূর্তির এ উৎসব শুরু হবে।

২১ বছরে শাবির ‘দিক থিয়েটার’
অপরদিকে এ আয়োজনের মধ্যে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে লিটন থিয়েটারের পরিবেশনায় এবং তানভীর নাহিদের রচনা ও প্রযোজনায় ‘ভাইরে রাধারমণ’  এবং ১৮ সেপ্টেম্বর দিক থিয়েটারের নিজস্ব পরিবেশনায় ‘পুঁটি রামায়ণ’ মঞ্চায়িত হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক বিকু রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক মনতোষ দে বাধন ও দপ্তর সম্পাদক আব্দুল বাছিত সাদাফ প্রমুখ।
উল্লেখ্য, ‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তির অন্বেষণ’ স্লোগানকে সামনে রেখে ১৯৯৯ সালের ১৮ আগস্ট যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘দিক থিয়েটার।’ প্রতিষ্ঠার পর থেকে নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করে আসছে সংগঠনটি।       

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম