পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে পড়ে আহত জবি শিক্ষার্থী

জবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩১
image

পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ক্লাসরুমে ঘূর্ণায়মান ফ্যান খুলে পড়ে সোহেল রানা নামের ঐ বিভাগের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিককযাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহেল রানা
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের ৪র্থ তলায় ইসলামিক স্টাডিজ বিভাগের ৪০৩ নং ক্লাসরুমে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ১ম সেমিস্টার পরীক্ষা চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সোহেল রানা ১১ তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।
জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর আনুমানিক ১০টার দিকে বিকট শব্দে ফ্যানটি খুলে সোহেল রানার মাথায় পড়ে। এসময় তিনি মাথা ও চোখে মারাত্মক আঘাত পান।

পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে পড়ে আহত জবি শিক্ষার্থী
এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুল আমিন বলেন, ‘আহত শিক্ষার্থীকে আমরা পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি করেছি। তার সিটিস্ক্যান করা হয়েছে। সে এখন ভালো আছে।’
ফ্যান খুলে পড়ার বিষয়ে তিনি বলেন, ‘এ ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কিছুদিন আগেই নষ্ট ফ্যানগুলো পরিবর্তন করে নতুন ফ্যান দেওয়া হয়েছে। তখন এ ফ্যানটিতে কোনও ত্রুটি ধরা পড়েনি।’ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম