জ‌বির বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা শুরু

জবি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১

জ‌বির বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিবিএ ১ম বর্ষের ইউনিট-৩ বাণিজ্য শাখার লিখিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার ইউনিট-৩ এর প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন ভর্তিচ্ছু। 

শনিবার (১৪ সে‌প্টেম্বর) সকাল ১০টায় জবি ক্যাম্পাসে ১ম শিফটের পরীক্ষা শুরু হয়। ১ম ধাপে জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থী‌দের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর ২য় ধাপে বিকালে বিজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থী‌দের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট-৩ এর ৬১০টি আসনের বিপরীতে সর্বমোট ২০ হাজার ৩০৭ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হন।

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd তে পাওয়া যাবে। প্রত্যেক পরীক্ষার্থী‌কে আসন সম্পর্কিত তথ্য তার দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম