দূর পরবাসে এক টুকরো নটরডেম

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩২

দূর পরবাসে এক টুকরো নটরডেম নটরডেম কলেজ থেকে যারা পাস করে গেছেন তারা সবাই নটরডেমিয়ান নামেই পরিচিত। যে যেখানেই থাকুন না কেন দেশ বিখ্যাত এই কলেজটির অ্যালামনাইয়ের মাধ্যমে সবাই সবার সঙ্গে যুক্ত আছেন। তারই জের ধরে দূর কানাডায় মিলিত হয়েছিলেন কানাডা প্রবাসী নটরডেমিয়ানরা।

কলেজের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে কানাডার টরোন্টোতে আয়োজিত হয়েছে  এই মনোরম অ্যালামনাই সন্ধ্যা।  টরোন্টোর বার্চমাউন্ট ব্লাফস নেইবারহুড সেন্টারে ৭৫ জন নটরডেমিয়ান অংশ নেন।  টরেন্টো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শামীম আহমেদ জিতু এই আয়োজনে সভাপতিত্ব করেন।

আয়োজনের শুরুতেই নটরডেম কলেজের আদর্শ ও উদ্দেশ্য স্মরণ রেখে সমাজের জন্য একযোগে কাজ করার  প্রতিজ্ঞা করেন অ্যালামনাইয়ের সদস্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অফ টরোন্টোর সহকারী অধ্যাপক ডা. শাফি উল্লাহ ভুইয়া। পরিচয় পর্ব ও গানের ফাঁকে ফাঁকে উপস্থিত নটরডেমিয়ানরা তাদের কলেজ জীবনের মজার সব সুখস্মৃতি স্মরণ করেন। প্রাক্তন ছাত্রদের কেউ কেউ গান করেন, কেউ বা আবৃত্তি করেন কবিতা।

অনুষ্ঠানের মূল পর্বে গান পরিবেশন করেন জনপ্রিয় ব্ল্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য মেহমুদ আফ্রিদি টনি, শিল্পী মুস্তাফিজুর রহমান, অপরূপ কর অনিকসহ অনেকে।

অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন আরেক আয়োজক কানাডা প্রবাসী ড্যানিয়েল হাকিম। তিনি সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী নটরডেমিয়ানদের ভূমিকা রাখতে আহ্বান জানান।

 

 

/এফএএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম