শেকৃবি এগ্রিকালচার বোটানি বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

শেকৃবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫
image

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিকালচার বোটানি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মূলত জুলাই-ডিসেম্বর সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ হলেও জানুয়ারি-জুন সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনিবার্য কারণবশত অনুষ্ঠিত না হওয়ায়, দুই সেশনের শিক্ষার্থীদের একসঙ্গে বিভাগে বরণ করে নেওয়া হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিভাগের ল্যাবরেটরি রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেকৃবি এগ্রিকালচার বোটানি বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিভাগের চেয়ারম্যান ড. কামরুন নাহারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. সেকান্দার আলী।
বিশেষ অতিথির বক্তৃতায় উপ-উপাচার্য বলেন, ‘এগ্রিকালচার সেক্টরের ৯০ শতাংশ বোটানির সঙ্গে সংযুক্ত।  সেজন্য বোটানির ছাড়া এগ্রিকালচার কখনোই ভাবা যায় না। এগ্রিকালচারে এগিয়ে যেতে হলে অবশ্যই বোটানি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।’ প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, ‘সারাবিশ্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। তারা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এছাড়া দেশেও বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরিতে শেকৃবির শিক্ষার্থীরা সর্বাধিক হারে নিয়োগ পাচ্ছে। বিসিএসসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানের দিক দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনেক ওপরে রয়েছে।’ তিনি শিক্ষার্থীদের একাডেমিকের পাশাপাশি চাকরির পড়াশোনায় মনোনিবেশের জন্য উপদেশ দেন।

অনুষ্ঠানে ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম