জাককানইবিতে নারীর মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাককানইবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৫
image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের উদ্যোগে ‘ডিপ্রেশন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জাককানইবিতে নারীর মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সাদিয়া তাসনিম এর সঞ্চালনায় নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক রাফিয়া রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক অর্পণা আওয়াল, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন, সংগঠনটির মেন্টর লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের প্রভাষক অলি উল্লাহ।  
এসময়  আরও উপস্থতি ছলিনে চারুকলা বিভাগের শিক্ষক মাসুম হাওলাদার, ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সাকার মুস্তাফা, জান্নাতুল নাঈম ও সংগঠনের সভাপতি মাহমুদা র্স্বণা, সাধারণ সম্পাদক জসেমনি আক্তার জুঁইসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের হতাশা বা ডিপ্রেশনের কারণ, শরীরচর্চায় নারীর মানসিক স্বাস্থ্যের উন্নতি, স্বাস্থ্যঝুঁকি এবং এর সমাধান নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ইউএন উইমেন-এর এক প্রকল্পের আওতায় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দেশে প্রথমবারের মত দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘উইমেন পিস ক্যাফে।’ শান্তিপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে নারীর ক্ষমতায়ন, নারীদের উদ্ভাবনী চিন্তার প্রয়োগ-বাস্তবায়ন এবং নারী উদ্যোক্তা তৈরিতে একটি সৃষ্টিশীল প্লার্টফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এটি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম