মাভাবিপ্রবিতে পদার্থ বিজ্ঞানে গবেষণা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১২
image

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘পদার্থ বিজ্ঞানে গবেষণা এবং একাডেমিক ক্যারিয়ার একটি অনুপ্রেরণা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাভাবিপ্রবিতে পদার্থ বিজ্ঞানে গবেষণা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর ড. অরুণ কুমার বসাক, বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অনুষদের ডিন ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন। কর্মশালার সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান খন্দকার নাজমুস সাকীব।

কর্মশালায় বক্তাগণ বলেন, ‘মূল বিষয় অনুধাবন করতে হলে গবেষণার বিকল্প নেই। বিশ্বের গুরুত্বপূর্ণ গবেষণাগুলোর মধ্যে পদার্থ বিজ্ঞান অন্যতম। তাই এই বিভাগের শিক্ষার্থীদের গবেষণার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। কারণ পদার্থ বিজ্ঞানে একাডেমিক ক্যারিয়ারের জন্য গবেষণা একটি অনুপ্রেরণা।’ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম