হাবিপ্রবিতে সংস্কারকৃত মৃত্তিকা বিজ্ঞান ল্যাবরেটরি উদ্বোধন

হাবিপ্রবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪২
image

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আজ (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংস্কারকৃত  মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি  উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। এ সময়  আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র  হালদার, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর মিজানুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, আইআরটি’র পরিচালক প্রফেসর ড. তারিকুল ইসলাম, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. শাহাদৎ হোসেন খান, প্রক্টর প্রফসর ড. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ইমরান পারভেজসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

হাবিপ্রবিতে সংস্কারকৃত মৃত্তিকা বিজ্ঞান ল্যাবরেটরি উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাসেম বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের অনেক স্থাপনা  উদ্বোধন করি, তারপরও আমার সবচেয়ে ভালো লাগে যখন একাডেমিক সুযোগ সুবিধার উন্নয়ন ঘটাতে পারি। এগ্রিকালচার সেক্টরে মাটি নিয়ে গবেষণার বিকল্প নেই। কারণ মাটির গুণের উপর কৃষিজ উৎপাদন নির্ভর করে। শুধু এগ্রিকালচার অনুষদ নয়, ধীরে ধীরে সকল অনুষদের বিভাগগুলোর ল্যাবের সুবিধা বৃদ্ধি করা হবে। আমি প্রতিনিয়ত এ বিশ্ববিদ্যালয়র জন্য কাজ করে যেতে চাই, এ ব্যাপারে সকলের সহযাগিতা কাম্য।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোশাররফ হাসান এবং উপস্থাপনা  করেন একই বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল বাকী।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের