চবিতে ছাত্র ইউনিয়নের দু'দিনব্যাপী ৩১তম সম্মেলন শুরু

চবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

চবিতে ছাত্র ইউনিয়নের দু'দিনব্যাপী ৩১তম সম্মেলন শুরু ‘পূর্ণাঙ্গ আবাসন-পরিবহন সুবিধা ও গবেষণাবান্ধব মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস চাই’ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের দু’দিনব্যাপী ৩১তম সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের জারুলতলা প্রাঙ্গণে বেলা সাড়ে এগারোটায় শাখা ছাত্র ইউনিয়নের ৩১তম সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

এতে উদ্বোধনী বক্তব্যে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বাংলাদেশের মানুষ লোভ আর  ভয়ের রোগে আক্রান্ত। সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু বর্তমানে সবার মাঝে আমিত্ব ঢুকে গেছে।তাই কিছু করতে গেলেই লোভ আর  ভয় চেপে ধরছে। বর্তমানে সর্বত্র ঘুষ, দুর্নীতি, লুটপাট আর  দুর্বৃত্তায়ন প্রবেশ করেছে। যার অন্যতম ক্যাসিনো ব্যবসার অপসংস্কৃতি এখন সবার সামনে উন্মুক্ত। উচ্চপর্যায়ের নির্দেশ মানতে গিয়ে পুলিশ সংগঠন ধ্বংস হয়ে গেছে। ফলে অসাম্যের সমাজ গড়ে উঠেছে।’

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হওয়ার কথা ছিল বিশ্বমানের। অথচ শাটলে ঝুলে, ঘর্মাক্ত শরীর নিয়ে ক্যাম্পাসে আসি আমরা। ক্যান্টিনে খাবারের উচ্চমূল্য, সঙ্গে  আবাসিক সঙ্কট তো রয়েছেই। শিক্ষকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস না নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সময় দিচ্ছেন। বর্তমানে শিক্ষার্থী বাড়লেও উল্টো মান কমেছে শাটলের (ট্রেন)। এসি রুম আর  গাড়িতে চড়া বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা এসব ভোগান্তি কীভাবে বুঝবেন? কয়েকটি ক্লাস, কিছু সুবিধা, সার্টিফিকেট প্রদানই কেবল বিশ্ববিদ্যালয়ের কাজে পরিণত হয়েছে।’

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা সম্পর্কে মেহেদী হাসান নোবেল বলেন, গণতন্ত্রহীন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হচ্ছে। ভিসিরা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ছাত্র ইউনিয়ন দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনা করছে। ইস্পাতসম এই সংগ্রাম সারাদেশে ছড়িয়ে দিতে হবে।

শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুরের সঞ্চালনায় ধীষণ প্রদীপ চাকমা সম্মেলনে সভাপতিত্ব করেন।এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ জয়চন্দ্র রায়,সদস্য আতিক রিয়াদ,রাঙ্গামাটি সংসদের সভাপতি অভিজিৎ বড়ুয়া,শাখা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি প্রমুখ।

 

/টিএন/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম