চবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি অপু, সম্পাদক নিতু

চবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৮

চবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি অপু, সম্পাদক নিতু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদের ৩১তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গৌরচাঁদ ঠাকুর অপু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফী নিতু।

নবনির্বাচিত সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু চবির প্রাণিবিদ্যা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র। এর আগে তিনি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। আর সাধারণ সম্পাদক আশরাফী নিতু পদার্থবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রী।

এছাড়াও ২৫ সদস্যের কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র প্রত্যয় নাফাক।

‘পূর্ণাঙ্গ আবাসন-পরিবহন সুবিধা ও গবেষণাবান্ধব মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস চাই’ এই প্রতিপাদ্যে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে সকাল ১১টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়।

কাউন্সিলে বিশ্ববিদ্যালয় সংসদের সদ্যবিদায়ী সভাপতি ধীষণ প্রদীপ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ফয়েজউল্লাহ ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অভিজিৎ বড়ুয়া।

এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সরদার রুহিন হোসেন প্রিন্স।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম