ইবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৭ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ১৯:৪১আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৯:৫৬
image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৭ জন ভর্তিচ্ছু। এবার ২৩০৫টি (কোটা বাদে) আসনের বিপরীতে মোট ৬১ হাজার ৯৪২টি আবেদন জমা পড়েছে।  

ইসলামী বিশ্ববিদ্যালয়

বুধবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ভর্তি পরীক্ষা টেকনিক্যাল উপ-কমিটি ২০১৯-২০ এর সদস্য সচিব অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার ২২৩টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ৯ জন ভর্তিচ্ছু। ‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৭ হাজার ৬৩৭টি। প্রতিটি আসনের জন্য লড়বেন ২৬ জন। ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮ হাজার ৯৩০। প্রতি আসনের বিপরীতে লড়বে ২০ জন। ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ১৫২টি। প্রতিটি আসনের জন্য লড়বে ৪২ জন।  

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া ২ সেপ্টেম্বর শুরু হয়ে ১ অক্টোবর শেষ হয়। ভর্তিচ্ছুরা ১৬ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বরের মধ্যে তাদের প্রবেশপত্র উত্তোলন করতে পারবে। আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আটটি অনুষদের অধীনে চারটি ইউনিটে মোট ৩৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম