আবরার হত্যার বিচার চেয়ে কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন

কুবি প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৯, ১৬:০০আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৬:১০
image

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার সাধারণ শিক্ষার্থীরা। তারা জড়ো হয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

আবরার হত্যার বিচার চেয়ে কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন
আজ (মঙ্গলবার) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুমিল্লার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবরার হত্যার ঘটনায় বুয়েট প্রশাসনের ভূমিকায় হতাশা ব্যক্ত করে বলেন, ‘বুয়েট প্রশাসন আবরার হত্যার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের আড়ালের চেষ্টা করছে। আমরা এর নিন্দা জানাই।’
হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। পাশাপাশি সময় তারা সমাজের সর্বস্তরের মানুষকে সব ধরণের অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসার আহ্বানও করেন।
প্রসঙ্গত, রবিবার দিবাগত রাতে  বুয়েটের শেরে বাংলা হল থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম