আবরার হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ১৬:৩৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৬:৪০

আবরার হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা আবরার হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারকার্য সম্পাদনের মাধ্যমে খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

 এ বিষয়ে জানতে চাইলে মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘আবরারের এ হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই যুক্ত আছে সকলের সর্বোচ্চ বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। এমন দৃষ্টান্তমূলক বিচার আশা করি যাতে করে এমন অপরাধ যেন আর কেউ করতে সাহস না পায়।’

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাত ২টায় বুয়েটের শেরে বাংলা হল থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে জানা যায়, ছাত্রলীগের বুয়েট শাখার নেতাকর্মীরা শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করেছে আবরারকে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম