জবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ১৪:২২আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৬:২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাস চলাকালীন সময়ে বহিরাগত ও সাবেক ছাত্রদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না আসতে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার(১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে সাংবাদিকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় বিশ হাজার শিক্ষার্থীর তুলনায় বর্তমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি খুবই ছোট। এমতাবস্থায়, ক্লাস চলার সময় অর্থাৎ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থী, বর্তমানে ছাত্র নয় এমন ব্যক্তি এবং যাদের দাফতরিক কাজ নেই তাদেরকে ক্যাম্পাসে না আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, যারা অছাত্র কিংবা ক্যাম্পাসে যাদের কোনও অ্যাকাডেমিক দরকার নেই তারা ক্যাম্পাসে এসে বিশৃঙ্খলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, প্রতিদিন বিশ হাজারেরও বেশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী আমাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো অনেক জায়গা দখল করে থাকে। আমাদের ক্যাম্পাস ছোট হওয়ায় এবং ক্যাম্পাসে সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ সেপ্টেম্বর নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত  সাড়ে ১০টার পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতদের ক্যাম্পাসে অবস্থান না করার নির্দেশ প্রদান করা হয়েছিল।

 

/এফএএন/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি