আবরার হত্যাকাণ্ডে কুবি ছাত্রলীগের শোক মিছিল

কুবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ১৬:৪১আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৬:৪৩

আবরার হত্যাকাণ্ডে কুবি ছাত্রলীগের শোক মিছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় শোক মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই শোক র‍্যালি আয়োজন করা হয়।

শোক র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এই শোক মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন হলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

শোক মিছিল শেষে আবরার স্মরণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত ছাত্রলীগ নেতারা। যেখানে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘আবরারের হত্যাকারীর বিচার অবশ্যই করতে হবে। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড ছাত্রলীগ সমর্থন করেনা। এই হত্যাকাণ্ডকে ঘিরে বিভিন্ন মহল উস্কানি দেবে। এই উস্কানির ফাঁদে পা না দিয়ে সুষ্ঠু রাজনীতির চর্চা করতে হবে সবাইকে।’

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম