আবরার হত্যার বিচারের দাবিতে বাকৃবি শিক্ষকদের মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১৮:০৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৮:২৩
image

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার এবং বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং ও গেস্টরুম কালচারের নামে শিক্ষার্থী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল।’ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে মানববন্ধনটি করা হয়।

আবরার হত্যার বিচারের দাবিতে বাকৃবি শিক্ষকদের মানববন্ধন
সোনালী দলের সহ-সভাপতি অধ্যাপক এ.এস.এম গোলাম হাফিজ বলেন, ‘এখন পর্যন্ত সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটলেও বেশির ভাগেরই কোনও বিচার হয়নি। নির্যাতিত হচ্ছে অনেকেই, কিন্তু ক্ষমতাসীনদের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছে না কেউ। আমরা নিপীড়িত মানুষের প্রতিনিধি হিসেবে আজ রাস্তায় দাঁড়িয়েছি।’ মানববন্ধনে বক্তারা আরও বলেন, ‘দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন সরকারদলীয় ছাত্র সংগঠনের ত্রাসের পরিবেশ বিরাজ করছে। র‌্যাগিংয়ের নামে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে হচ্ছে। এরই অন্যতম উদাহরণ বুয়েটের আবরার এবং বাকৃবির সাদ। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
অধ্যাপক ড. শহীদুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক ড. আব্দুল আলীমের সঞ্চালনায় মানববন্ধনে সোনালী দলের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে প্রয়াত বুয়েট শিক্ষার্থী আবরারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম