হাবিপ্রবি উপাচার্যকে প্রতিবন্ধী ফেডারেশনের অভিনন্দন

হাবিপ্রবি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ১৬:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৭:১২
image

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষায় প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করায়  হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেমকে  ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছে দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি শিকদার, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. শাহাদত হোসেন খানসহ অন্যান্যরা। 

হাবিপ্রবি উপাচার্যকে প্রতিবন্ধী ফেডারেশনের অভিনন্দন

দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অনামিকা পান্ডে, সম্পাদক মাধুরী কুন্ডু, সদস্য লিপি, আশা মনি, শাহিন ইসলাম ও দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনেওয়াজ। 

তারা উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেমের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘প্রতিবন্ধীদের শিক্ষার মান উন্নয়নে হাবিপ্রবির এ উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে।’ 

উল্লেখ্য, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ইতিহাসে এবারই প্রথম প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করা হয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম