নোবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে ৫১ ভর্তিচ্ছু

নোবিপ্রবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ১৯:০৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৯:০৬

নোবিপ্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদনের সময় শেষ হয়েছে ১৭ অক্টোবর। এবছর ১৩৫৫টি আসনের বিপরীতে অনলাইনে আবেদন জমা পড়েছে ৬৮৭৪৩টি। সে অনুযায়ী এ বছর প্রতিটি আসনের বিপরীতে ৫১ জন ভর্তিচ্ছু লড়বে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, এ বছর ‘এ’ ইউনিটে ২৮৮ টি আসনের বিপরীতে ২০ হাজার ৩০৪ জন, ‘বি’ ইউনিটে ১৬২টি আসনের বিপরীতে ১৭ হাজার ৫৩২ জন, ‘সি’ ইউনিটে ২২৪টি আসনের বিপরীতে ৮ হাজার ২৪৮ জন, ‘ডি’ ইউনিটে ৩৫৮টি আসনের বিপরীতে ১৪ হাজার ২৪২ জন, ‘ই’ ইউনিটে ১৫৩টি আসনের বিপরীতে ৪ হাজার ৬৯৯ জন ও 'এফ' ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ৩ হাজার ৭১৮ শিক্ষার্থী আবেদন করেছে।

সে অনুযায়ী, এবার ভর্তি পরীক্ষায় 'বি' ইউনিটের প্রতি আসনের বিপরীতে সবচেয়ে বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। 'এ' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৭০ জন, 'বি' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ১০৮ জন, 'সি' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৬ জন, 'ডি' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৪০ জন, 'ই' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩০ জন এবং 'এফ' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৭ জন ভর্তিচ্ছু লড়বে।

উল্লেখ্য, নোবিপ্রবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  থেকে জানা যাবে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম