শাবিতে এটিএম বুথের মাধ্যমে সেবা দেবে পূবালী ব্যাংক

শাবি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ১৮:২৩আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৮:২৫
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক লেনদেনের সুবিধার্থে এটিএম বুথের মাধ্যমে সেবা দেবে পূর্বালী ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা কক্ষে বিশ্ববিদ্যালয় এবং পূবালী ব্যাংক লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শাবিতে এটিএম বুথের মাধ্যমে সেবা দেবে পূবালী ব্যাংক
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় ক্যাম্পাসের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি এটিএম বুথ স্থাপন করবে পূবালী ব্যাংক লিমিটেড। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম ও পূবালী ব্যাংকের পক্ষে পাঠানটুলা শাখার ম্যানেজার রাজদ্বীপ রায় চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সকলেই এ সেবা নিতে পারবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
চুক্তি স্বাক্ষরকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পূবালী ব্যাংক সুনামের সাথে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও গবেষণায় সর্বদা ভূমিকা রাখছে। পূবালী ব্যাংক লিমিটেডের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক গভীর ও অনেক পুরাতন। বিশ্ববিদ্যালয়ের সকলের লেনদেনের সুবিধার কথা বিবেচনা করে পূবালী ব্যাংকের এটিএম বুথ স্থাপনের সিন্ধান্ত তারই বহিঃপ্রকাশ।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সল আহম্মেদ, অ্যাপ্লায়েড সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সাজেদুল করিম, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুনিরুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ.ন.ম জয়নাল আবেদীন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুর্শেদ আহমদ ,সাধারণ সম্পাদক সায়েম তালুকদার, পূবালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার ইরশাদুল হক, আঞ্চলিক প্রধান  সুকান্ত চন্দ্র চৌধুরী, আঞ্চলিক প্রধান জিয়াউল হকসহ আরও অনেকে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম