ইবিতে বাংলা বিভাগ কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান

ইবি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ১৯:১৮আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৯:২০

ইবিতে বাংলা বিভাগ কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ভাল ফলাফল অর্জনকারীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়। 

প্রতি বছরের মতো এবারও দুটি ক্যাটাগরিতে এই বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলা বিভাগের ২০১৮ সালের স্নাতক সম্মান শ্রেনীর চূড়ান্ত পরীক্ষার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের ‘হাবিব আর রহমান শিক্ষাবান্ধব’ এবং  প্রথম থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ভাল ফলাফল অর্জনকারীদের ‘সাহেদা খানম- সরওয়ার মুর্শেদ’ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক ড.সাইদুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বাংলা বিভাগের অধ্যাপক ড. হাবিব আর রহমান ও অধ্যাপক ড. মো: সরওয়ার মুর্শেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় এবং এর মাধ্যমে তাদের সামনে চলার অনুপ্রেরণা জাগ্রত হয়। যার ফলে অন্যান্য শিক্ষার্থীরা এ থেকে আগ্রহী হয় এবং ভবিষ্যতে ভাল ফলাফল অর্জনের চেষ্টা করে।

যারা বৃত্তি পায়নি তাদের হীনমন্যতায় না ভুগে নিজেদের সুপ্ত প্রতিভা সর্বোচ্চভাবে বিকাশ ঘটানোর দিক নির্দেশনা দেন তিনি।

তিনি বাংলা বিভাগের শিক্ষকদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভাগের যেকোন কার্যক্রমে সহযোগীতার আশ্বাস দেন এবং প্রতিটি বিভাগকে এই শিক্ষাবৃত্তি চালুর আহবান জানান। এছাড়াও বাংলা বিভাগের শিক্ষার্থীদের অনুবাদের ক্ষেত্রে লেখার মননশীলতা ও প্রাণচাঞ্চল্যের আবশ্যকতার পরামর্শ দিয়ে  শিক্ষার্থীদের জন্য ‘ট্রান্সলেশন স্টাডি’ নামে একটি কোর্স চালু করার ঘোষণা দেন।

উল্লেখ্য, স্নাতক সম্মান শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মো: আবুল হাসেম ও মোছা: তাহমিনা খাতুনকে ‘হাবিব আর রহমান শিক্ষাবৃত্তি’ দেওয়া হয়। এছাড়াও ১৪-১৫ এর মো: আবুল হাসেম, ১৫-১৬ এর মো: তাছলিমা তানজিম, ১৬-১৭ এর ফারহানা সুলতানা ও নাঈমা পারভীন এবং ১৭-১৮ শিক্ষাবর্ষের মোছা: হানিফা খাতুনকে ‘সাহেদা খানম-সরওয়ার মুর্শেদ শিক্ষাবৃত্তি’ দেওয়া হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম