কুবিতে বিতর্কে চ্যাম্পিয়ন আইন বিভাগ

কুবি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ২০:৪৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২০:৫০

কুবিতে বিতর্কে চ্যাম্পিয়ন আইন বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত ৪র্থ ডিবেটর সার্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। প্রতিযোগিতার ফাইনালে তারা হারিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার রুমে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ফাইনালে বিতর্কের বিষয় ছিলো- এই সংসদ মনে করে, সংকট স্বাস্থ্যসেবার নয়, বরং স্বাস্থ্য সচেতনতার। নির্ধারিত এ বিষয়ের পক্ষে সরকারি দলের ভূমিকায় অংশগ্রহণ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও বিরোধী দলের ভূমিকায় আইন বিভাগ।

উভয় দলের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারকরা ৭-০ ব্যালটে আইন বিভাগকে বিজয়ী ঘোষণা করে। ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন আইন বিভাগের শিক্ষার্থী আহমাদুল্লাহ।

বিতর্ক প্রতিযোগিতা শেষে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবীর চৌধুরী  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ টিমের হাতে পুরস্কার তুলে দেন।

প্রসঙ্গত, ২২অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট ১৫টি বিভাগ অংশগ্রহণ করে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম