শুরু হয়েছে ইউল্যাব ছায়া জাতিসংঘ অধিবেশন

ক্যাম্পাস রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ১৬:১২আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২০:২৮
image

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ইউল্যাব-এমইউএনএ) কর্তৃক আয়োজিত ‘ইউল্যাব ছায়া জাতিসংঘ অধিবেশন ২০১৯’ শুরু হয়েছে। ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) ধানমন্ডিতে ইউল্যাব মিলনায়তনে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এবারের আয়োজনে আলোচ্য বিষয় ‘গুড গভার্ন্যান্স এজ অ্যা টুল অব সাসটেইনেবল ডেভেলপমেন্ট।’

শুরু হয়েছে ইউল্যাব ছায়া জাতিসংঘ অধিবেশন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ সোসাইটির প্রেসিডেন্ট হুমায়ুন কবির। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা। ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান এ সময় উপস্থিত ছিলেন।
ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাব মুন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউমিনিটিজ-এর প্রভাষক আব্দুল ওয়াহিদ। ইউল্যাব-এমইউএন-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মহাসচিব কাজী রায়হানুল বারী স্বাগত বক্তব্য দেন।
তিন দিনব্যাপীএ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন রাষ্ট্রের ছায়া প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এই অধিবেশন চলবে ২ নভেম্বর পর্যন্ত।

/এনএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক