কোরিয়ায় আন্তর্জাতিক সেমিনারে অংশ নিচ্ছেন সিআইইউ’র ৫ শিক্ষক

ক্যাম্পাস রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১৮:০০আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৮:৩৭
image

উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর নেতৃত্বে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে কোরিয়া যাচ্ছেন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) পাঁচ সিনিয়র শিক্ষক।

কোরিয়ায় আন্তর্জাতিক সেমিনারে অংশ নিচ্ছেন সিআইইউ’র ৫ শিক্ষক

সেখানে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথশিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ছাড়াও উচ্চশিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ও তৈরি পোশাক খাত বিষয়ক সেমিনার-ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এছাড়া অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তাদের প্রবন্ধগুলোও উপস্থাপন করবেন।  

উপাচার্য ছাড়া সিআইইউর অন্য চার শিক্ষক হলেন- স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, বিজনেস স্কুলের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ, সহযোগি অধ্যাপক ও ইন্সটিটিউট অব গভর্নেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইজিডিআইএস) এর পরিচালক ড. সৈয়দ মনজুর কাদের।

আগামী ৬ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি এশিয়া সেন্টার ও সিআইইউর আইজিডিআইএস যৌথভাবে উচ্চশিক্ষা নিয়ে আন্তর্জাতিকমানের এই সেমিনারের আয়োজন করেছে।

এই সময় গুণগত শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ও সমসাময়িক নানামুখী আলোচনার পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার্থী বিনিময়, যুগোপযুগী সিলেবাস প্রণয়ন, স্কলারশিপ, সেমিস্টার আদান-প্রদান, ক্যাম্পাস পরিদর্শন, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনসহ একাধিক উদ্যোগ নিয়ে আলোচনা করবেন শিক্ষকরা। 

সিআইইউ উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘কোরিয়ার বিখ্যাত সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে সিআইইউর যৌথশিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু করতে পেরে আমরা ভীষণ আনন্দিত ও গর্বিত। এই ধরনের উদ্যোগ চট্টগ্রামের উচ্চশিক্ষার প্রসারে ও পুঁথিগত বিদ্যার বাইরে কর্মমুখী শিক্ষার সঙ্গে ছাত্র-ছাত্রীদের জ্ঞানের সমন্বয় করতে ভূমিকা রাখবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম