হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরাধে করণীয় শীর্ষক সেমিনার

হাবিপ্রবি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ২১:২১আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:২৩

হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরাধে করণীয় শীর্ষক সেমিনার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘মর্যাদায় গড়ি সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরাধে করণীয় শীর্ষক সেমিনার’। যথাযথভাবে হাবিপ্রবি ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলোপমেন্ট (সিডিডি) অনুষ্ঠানটির আয়াজন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র  হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা.মো ফজলুল হক ও সিডিডি এর নির্বাহী পরিচালক এ. এইচ. এম. নোমান খান। কিনোট স্পিকার হিসেবে পেপার উপস্হাপনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নাজরানা ইয়াসমিন হীরা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেমিনারে বিষয় ভিত্তিক উপস্থাপনা করেন হাবিপ্রবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফাহিমা খানম।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফসের ড. মু. আবুল কাসেম বলেন, আমাদের সমাজ থেকে নৈতিক মূল্যবাধ জিনিসটি দিন দিন হারিয়ে যাচ্ছে। এর ফলে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিসহ বিভিন্ন অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন নৈতিক মূল্যবাধের শিক্ষা মানুষ পরিবার থেকে পায়। কিন্তু বর্তমানে পারিবারিক বন্ধনগুলা হালকা হয়ে যাওয়ায় এটি ব্যাপকভাব হ্রাস পেয়েছে। তিনি আরও বলেন সমান অধিকার নারীদের প্রাপ্য, এটা কোনও করুণা নয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, ইউনিয়ন, চেয়ারম্যান ও সচিব, ইউনিয়ন নারী প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দসহ অনেকেই অংশগ্রহণ করেন।  সেমিনারে  ৩০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, হস্তচালিত রিকশাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম