কুয়েট খুলছে ২৪ নভেম্বর

খুলনা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ১৯:০০আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৯:০২

কুয়েট আন্তঃহল ফুটবল খেলা নিয়ে দুটি হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের পর বন্ধ ঘোষণা করা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম ২৪ নভেম্বর থেকে চালু হচ্ছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল মিটিং সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুয়েট সিন্ডিকেটের ৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ১ নভেম্বর কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

কুয়েটের রেজিস্ট্রার জিএম শহিদুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ২২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে।  হলের সব রুম তল্লাশি করা হবে। এ কারণে সব শিক্ষার্থীকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৪ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট সব শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।

চিঠিতে জানানো হয়, এর আগে আগামী ১৭ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েটদের শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।

উল্লেখ্য, আন্তঃহল ফুটবল খেলাকে কেন্দ্র করে ১ নভেম্বর অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৫-৬ জন আহত হন। এ ঘটনাটিকে ঘিরে রাতে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় হল বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে ২ নভেম্বর বিকাল ৫টার মধ্যে ছাত্রদের ছয়টি হল ও ৩ নভেম্বর সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম