নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নীল দলের যাত্রা শুরু

নোবিপ্রবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৯, ১২:১৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৪:৩৯
image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল গঠনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

নোবিপ্রবি

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রীস আলী অডিটোরিয়ামে এক সাধারণ সভায় প্রস্তাবটি পাশ হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আওয়ামীপন্থী সকল শিক্ষককে একত্রিত করার লক্ষ্যে নীল দল গঠন করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন ও প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘সকলের সম্মতিতে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষকদের নিয়ে গঠিত নীল দলের ব্যানারে আগামী শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়। এসময় প্রায় দেড় শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন এবং এই প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেন।’

এতে আরও বক্তব্য রাখেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকী, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন, বাংলা বিভাগের প্রভাষক সাহানা রহমান, ডিবিএ বিভাগের  সহকারী অধ্যাপক রুবেল মিয়া,  অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাইমিনুল ইসলাম সেলিম ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

সভার সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগ সহকারী অধ্যাপক মজনুর রহমান।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম