প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিদায় অনুষ্ঠিত

প্রাইমএশিয়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ২৩:৫২আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২৩:৫৪

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে শপথ ও বিদায় অনুষ্ঠান প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১৬১ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের শপথ গ্রহণ ও গ্র্যাজুয়েশন (বিদায়) অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়টির আইকিউএসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেওয়াজ অনুযায়ী বিদায়ী শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা এবং স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. এ. জে. এম. ওমর ফারুক৷

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল গণি৷

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বর্তমান উপদেষ্টা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক এ.ওয়াই. শেখ ফিরোজ উদ্দিন আহমেদ চৌধুরী, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা বেগম, সহযোগী অধ্যাপক ড. রায়হানা বেগম, সহকারী অধ্যাপক ড. হাসান ইমাম সহ বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ৷

সবশেষে বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম