বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়ছে: জার্মান রাষ্ট্রদূত

শাবি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৯, ১৫:৩৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৫:৩৮
image

বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে আরও সুযোগ বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আয়োজিত ‘হায়ার স্টাডিজ অ্যান্ড বিয়োন্ড ফর জার্মানি’ শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়ছে: জার্মান রাষ্ট্রদূত
পিটার বলেন, ‘জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য শিক্ষা ও গবেষণায় প্রচুর লোকবল নেওয়া হচ্ছে। যেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে যারা উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে উচ্চশিক্ষা ও নতুন ভাষা জ্ঞান অর্জনের মাধ্যমে পার্সোনালিটি ডেভেলপমেন্টসহ সার্বিক উন্নয়নের দ্বার উন্মোচন করবে।’ 
পিটার আরও জানান, চলতি বছরে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ জনেরও বেশি শিক্ষার্থী ও গবেষক জার্মানে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য পাড়ি জমিয়েছে। যেখানে এ সংখ্যা গত বছরের তুলনায় ২০ শতাংশ থেকে উন্নীত হয়ে ৩০ শতাংশে পৌঁছেছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়ছে: জার্মান রাষ্ট্রদূত
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. আশ্রাফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেমিনার সমন্বয়ক ও আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) পরিচালক অধ্যাপক ড. আলমগীর তৈমুর, জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিস (ডিএএডি) এর বাংলাদেশি প্রতিনিধি রুমানা কবির ও ঢাকাস্থ জার্মান দূতাবাসের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অফিসার তামারা কবীর।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে বাংলাদেশস্থ জার্মান দূতাবাস ও জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিস (ডিএএডি) এ সেমিনারের আয়োজন করা হয়। এছাড়া সেমিনারের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ও আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম