কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে উইম্যান পিস ক্যাফের উদ্বোধন

জাককানইবি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৯, ১৯:৫৩আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৯:৫৫

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে উইম্যান পিস ক্যাফের উদ্বোধন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)-এ উইম্যান পিস ক্যাফের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস এ্যান্ড জাস্টিস এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে ইউএন ওমেন বাংলাদেশ এর অর্থায়নে এক আড়ম্বর পরিবেশে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের জন্য উইম্যান পিস ক্যাফের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএন ওমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকাওয়া, সিপিজের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মঞ্জুর হাসান,

জাককানইবি’র ট্রেজারার প্রফেসর ড. জালাল উদ্দিন, সিপিজের রিসার্স ফেলো ড. সামিয়া হক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ রিসার্স এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর বোর্ড অব গভর্নরস সাবের এ চৌধুরী। 

সকাল এগারোটায় উইম্যান পিস ক্যাফের উদ্বোধনের পর ক্যাফের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একটি শোভাযাত্রায় অংশ নেয়।এরপর বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে পিস ক্যাফের মেন্টর স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে স্বাগত বক্তব্য রাখেন লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও উইম্যান পিস ক্যাফের চিফ মেন্টর মোঃ অলি উল্লাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এমপাওয়ার্ড উইম্যান পিসফুল কমিউনিটিজ এর প্রকল্প ব্যবস্থাপক জিয়া উদ্দিন। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব ও উইম্যান পিস ক্যাফের যৌথ আয়োজনে ‘শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ’ বিষয়ক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, ডিবেট সোসাইটির সহযোগিতায় ‘শান্তির জন্য বিতর্ক’ শিরোনামে অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এবং সামাজিক সংহতিতে নারী শিরোনামে চিত্রকর্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, উইম্যান পিস ক্যাফে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারী ক্ষমতায়ন, নারীদের উদ্ভাবনী চিন্তার প্রয়োগ-বাস্তবায়ন এবং নারী উদ্যোক্তা তৈরিতে একটি সৃষ্টিশীল প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এবং ইউএন উইমেনের এমপাওয়ার্ড উইম্যান পিসফুল কমিউনিটিজ প্রকল্পের আওতায় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি ও বেরোবি) প্রতিষ্ঠিত হয় এই পিস ক্যাফে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি