ডুয়েটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর

ডুয়েট প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি. আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মোট তিন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে আগামী মঙ্গলবার প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুরকৌশল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা হবে। দ্বিতীয় শিফটে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত যন্ত্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্য বিভাগের পরীক্ষা হবে। তৃতীয় শিফটে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।

এ বছর ৯টি বিভাগে ৬৮৬ আসনের বিপরীতে মোট ৯ হাজার ৬৫১টি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে পুরকৌশল বিভাগের ১২৪টি আসনের বিপরীতে ১ হাজার ৭৫০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২টি আসনের বিপরীতে ১ হাজার ৩০ জন, কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২টি আসনের বিপরীতে ৩৭১ জন, যন্ত্রকৌশল বিভাগের ১২৪টি আসনের বিপরীতে ১ হাজার ৫৪৬ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২৪টি আসনের বিপরীতে ১ হাজার ১৭৯ জন, স্থাপত্য বিভাগের ৩২টি আসনের বিপরীতে ৩১২ জন, তৃতীয় শিফটে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ১২৪টি আসনের বিপরীতে ১ হাজার ৯৫০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২টি আসনের বিপরীতে ৩৮৭ জন এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২টি আসনের বিপরীতে ১ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম