কুবিতে চলছে অর্থনীতি সপ্তাহ

কুবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ১৬:০০আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৬
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থনীতি বিভাগের আয়োজনে ‘অর্থনীতি সপ্তাহ-২০১৯' শুরু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কেক কাটা ও ক্যাম্পাস প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী।

কুবিতে চলছে অর্থনীতি সপ্তাহ
বিভাগের সহযোগী সংগঠন 'অর্থনীতি ক্লাব' এর ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী এই আয়োজনে রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলা, নাচ, গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সাথে বিভাগটির ৮ম ব্যাচের বিদায় ও ১৩তম ব্যাচের বরণও অনুষ্ঠিত হবে এই সপ্তাহের মধ্যেই।
এসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে অর্থনীতি সপ্তাহের।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম