চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘মিট দ্য ট্রান্সলেটর’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৯, ২১:১৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:২০

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘মিট দ্য ট্রান্সলেটর’ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ক্রিয়েটিভ রাইটার্স ক্লাব ও আমেরিকান কর্নারের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রামগোলাম ইন ট্রান্সলেশন: মিট দ্যা ট্রান্সলেটর’শীর্ষক বই বিষয়ক অনুষ্ঠান।

সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অ্যামেরিকান কর্নারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে রামগোলাম উপন্যাসটির ইংরেজি অনুবাদক সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ ছাড়াও উপাচার্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চট্টগ্রামের তরুণ কবি, সমালোচক, সাহিত্যিক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ রামগোলাম উপন্যাসটির ইংরেজি অনুবাদ করার প্রসঙ্গে বলেন, হরিশংকর জলদাশ প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসা লেখক। তার কালজয়ী এই লেখাটির ইংরেজি অনুবাদ-দুই ভাষাতেই এটিকে আরও গ্রহণযোগ্য করে তুলবে। 

তিনি আরও বলেন, মৌলিক অস্তিত্ব ঠিক রেখে সাহিত্যকর্মটিকে পাঠকের কাছে আরও প্রাণবন্ত করে তুলতে চমৎকার ইংরেজি ভাষা, শৈল্পিকতা ও নান্দনিকতার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছি।

প্রধান অতিথির বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, সাহিত্য মানেই সৃষ্টিশীলতা। আর এই ধরনের উপন্যাসের অনুবাদ কথাসাহিত্যের নবযাত্রা।

শিক্ষার্থীদের বেশি বেশি অনুবাদ সাহিত্যের মাধ্যমে জ্ঞানের ঝুলিকে সমৃদ্ধ করার পরামর্শ দেন তিনি। 

রামগোলাম উপন্যাসের লেখক ও কথাসাহিত্যিক হরিশংকর জলদাস অনুবাদক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ প্রসঙ্গে বলেন, অনুবাদটি দারুণ হয়েছে। তার লেখনির মধ্য দিয়ে রামগোলাম উপন্যাসটি যে সমাজের অধিকারবঞ্চিত মানুষের জীবনভাষ্য পুনরায় দারুণভাবে ফুটে উঠলো।  

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জেরীন চৌধুরী বলেন, মর্যাদাসম্পন্ন সাহিত্যকর্মের স্বীকৃতি হলো এই ধরণের অনুবাদ। অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ তার অনুবাদ সাহিত্যে যে বৈচিত্র্য তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়।

আলোচনায় সিআইইউর ক্রিয়েটিভ রাইটার্স ক্লাবের সহকারি সমন্বয়ক ও প্রভাষক নসিহ উল ওয়াদুদ আলম রামগোলাম উপন্যাস নিয়ে তার ভাবনার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে সিআইইউর ক্রিয়েটিভ রাইটার্স ক্লাবের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক রিফাত তাসনিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স, গ্রন্থবিপণী বাতিঘরের প্রধান দীপংকর দাশ প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করেন ইংরেজি বিভাগের প্রভাষক তাফরিহা তারান্নুম সেঁজুতি। এই সময় কথাসাহিত্যিক হরিশংকর জলদাস ও সহযোগী অধ্যাপক জেরীন চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন কর্তৃপক্ষ। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম