কুবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

কুবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৯, ১৮:৪২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০২০ কার্যনির্বাহী পরিষদে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের প্যানেল নীল দল মোট ১৫ পদের সবকয়টিতে বিজয়ী হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মুহা. আমিনুল ইসলাম আকন্দ।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রশিদুল ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার।

নির্বাচনে সহ-সভাপতি পদে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এমদাদুল হক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জুলহাস মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন, কোষাধ্যক্ষ পদে সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুল হক ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোকাদ্দেস উল ইসলাম, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ নির্বাচিত হন।

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তোফায়েল আহমেদ এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের