রাবিতে ডাটা সায়েন্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৮ ডিসেম্বর

রাবি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৯, ২০:৫৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২০:৫৮
image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের আয়োজনে ১৮ ডিসেম্বর (বুধবার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ডাটা সায়েন্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনডাটা সায়েন্স অ্যান্ড এসডিজিস: চ্যালেঞ্জস, অপরচুনিটিস অ্যান্ড রিয়েলিটিস শিরোনামে আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবীর।

রাবিতে ডাটা সায়েন্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৮ ডিসেম্বর
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলন আয়োজক কমিটির প্রেস ও পাবলিসিটি কনভেনর অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক প্রভাষ কুমার জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আগামী ১৮-১৯ ডিসেম্বর সপ্তমবারের মতো এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান এর সভাপতিত্ব করবেন। সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দপ্তরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ। কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের অধ্যাপক তাপিও নাম্মি। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, ভারতসহ ৭টি দেশের ৪০ জনের বেশি বক্তা কনফারেন্সে বক্তব্য রাখবেন। এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) একটি প্রি-কনফারেন্স ওয়ার্কশপ ও পোস্টার সেশন অনুষ্ঠিত হবে।
এ কনফারেন্সে দুটি কিনোট, পাঁচটি প্ল্যানারি, ৪৭ টি ইনভাইটেড টক ও ১২২টি কনট্রিবিউটেড টক থাকবে। এতে সর্বমোট ৪৪টি বিদেশি প্রতিষ্ঠান ও ২৮টি দেশীয় প্রতিষ্ঠানসহ প্রায় ৪০০জন বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন। এছাড়াও ২৭টি এসডিজি বিষয়ক স্টলের আয়োজন করা হয়েছে। কনফারেন্সের সম্পর্কিত সকল তথ্য  (www.ru.ac.bd/stat/conference-2019)ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, পরিসংখ্যান বিভাগ ১৯৯৪ সাল থেকে প্রতি তিন বছর পর পর এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে আসছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম