বন্ধ হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স

কুবি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৯, ২১:০৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:০৭
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সান্ধ্যকালীন কোর্স বন্ধ করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশনা মেনে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, 'উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করার ঘোষণা দিয়েছেন। বর্তমানে যাদের কোর্স চলমান তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত চলবে। তবে নতুন কোনও ব্যাচে সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে না।’
বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালেয়র ব্যবসা শিক্ষা অনুষদের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এ আই এস), মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে। এছাড়া কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগে এবং প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এ কোর্স চলমান।
উল্লেখ্য, গত বুধবার (১১ ডিসেম্বর) ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম