চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২২:৪৯

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবসের চেতনা অন্তরে ধারণ করে সৃষ্টিশীল বাংলাদেশ গড়তে আগামি প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

তিনি বলেছেন, ইতিহাসের এই ঘৃণ্য হত্যাকাণ্ডের স্মৃতি এগিয়ে যাওয়া বাংলাদেশকে মাথা তুলে দাঁড়াতে বারবার স্মরণ করিয়ে দেবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ যুগ যুগ ধরে নতুন প্রজন্মের ভেতর ছড়িয়ে দিতে উদ্যোগ নিতে হবে আমাদের।

শনিবার সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। এই সময় অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই ১৪ই ডিসেম্বর শহীদ হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিবসটি নিয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন অনুষ্ঠানে।

উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী শহীদ হওয়া বুদ্ধিজীবীদের সমাজের আর্দশ ও বিবেক উল্লেখ করে বলেন, দিনটি এলেই একজন শিক্ষক হিসেবে সমাজের প্রতি আরও দায়িত্ববোধ অনুবোধ করি। যারা চলে গেছেন তারা বেঁচে থাকলে হয়তো আজকের বাংলাদেশকে অন্যভাবে চিনতো পুরো বিশ^।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ, উপদেষ্টা অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফ ইকবাল, স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মদ আকতারুল আলম চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক নসিহ্ উল ওয়াদুদ আলম, রাশেদা ফেরদৌস, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম