চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৯, ১৪:২১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৮:২৪

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপিত চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত যথাযোগ্য আয়োজনে বিজয় দিবস উদযাপিত। বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। আলোচনাসভা ছাড়াও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, এই ইতিহাস কেবল নিছক যুদ্ধের নয়, একটি জাতির নিজস্ব সংস্কৃতি ও স্বতন্ত্র সত্তা প্রতিষ্ঠার যেন দৃঢ় চেতনা।

জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে মহান ১৬ই ডিসেম্বর উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এই সময় বিশ্ববিদ্যালয়ের সব ডিন, শিক্ষক ও কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সবার ভেতর ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের অর্জনকে বৈষম্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের সোপান হিসেবে অন্তরে ধারণ করতে হবে।

সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্টার আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের উপদেষ্টা অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, ডিন ড. নাঈম আবদুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. ইমণ কল্যান চৌধুরী, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. আসিফ ইকবাল, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কাজী মো. সাইফুল আসপিয়া, প্রভাষক নসিহ্ উল ওয়াদুদ আলম, অ্যাডমিন শাখার উপ-পরিচালক কুমার দোয়েল দে প্রমুখ। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী