শাবির ট্যুরিস্ট ক্লাবের রজতজয়ন্তী উৎসব ৩১ জানুয়ারি

শাবি প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৯, ২০:৫৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২০:৫৭

শাবির ট্যুরিস্ট ক্লাবের রজতজয়ন্তী উৎসব ৩১ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভ্রমণ বিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্টের ২৫ বছরে পা রেখেছে। এ উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি সংগঠনটির উদ্যোগে রজতজয়ন্তী উৎসব উদযাপন করার ঘোষণা দেওয়া হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সাবেক সভাপতি ও রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক তানভীর আহমেদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তানভীর আহমেদ চৌধুরী বলেন, ‘আগামী ১ জানুয়ারি ২০২০ ট্যুরিস্ট ক্লাব সাস্ট ২৫ বছর পূর্ণ করে ২৬ বছরে পদার্পণ করবে। এ উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি আমরা ট্যুরিস্ট ক্লাব সাস্টের রজতজয়ন্তী ২০২০ পালন করতে যাচ্ছি।’

তিনি বলেন, দিনব্যাপী আয়োজনের মধ্যে সকাল ১০টায় র‍্যালি, সাড়ে ১০টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে। পরে ১১টায় ক্লাবের সদস্যদের নিয়ে ট্যুরিস্ট আড্ডা, দুপুর দেড়টায় চড়ুইভাতি, বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা, সন্ধ্যা ৫টায় ফানুস উৎসব, সাড়ে ৫টায় হ্যান্ডবল গ্রাউন্ডে উন্মুক্ত কনসার্ট ও রাত ৯টায় ক্যাফেটেরিয়ায় সান্ধ্যভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানান তিনি।

তিনি বলেন, অনুষ্ঠানে অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে ট্যুরিস্ট ক্লাব সাস্ট হুমায়ুন রশিদ চৌধুরী মেধাবৃত্তি ফাউন্ডেশন থেকে শাবিপ্রবির ১০জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে এবং এই মেধাবৃত্তি সামনের বছর গুলোতে ধারাবাহিকভাবে চলবে।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট ক্লাব সাস্টের বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহেদুর রহমান, পিয়াল আহমেদ শান্ত, কাজী মেহেদী হাসান। এছাড়া ১ জানুয়ারি সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও কেক কাটা হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম