বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ২০:২২আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২০:২৪

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০   শিক্ষাবর্ষের   নবাগত   ছাত্র-ছাত্রীদের   নবীনবরণ   অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১  জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে চত্বরে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ   অনুষ্ঠানে   প্রধান   অতিথি   ছিলেন   বরিশাল   বিশ্ববিদ্যালয়ের   ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। এসময় তিনি নবাগত শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেন। 

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল   বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন সত্যিকারের মানুষ হিসেবে   গড়ে   ওঠার   জন্য বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নবাগত শিক্ষার্থীদের নিয়মিত লেখা-পড়ার আহবান জানান।

অনুষ্ঠানের   সভাপতি   ভারপ্রাপ্ত   ভাইস   চ্যান্সেলর   প্রফেসর   ড.   মোঃ   শাহজাহান জাতির জনকের নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নবাগত শিক্ষার্থীদের   অভিনন্দন   জানান   এবং   সৃষ্টিশীল   পড়ালেখার   প্রতি   গুরুত্বারোপ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ডিন, বিভিন্ন হলের প্রভোস্টসহ চেয়ারম্যানগন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, আমন্ত্রিত  অতিথি, অভিভাবকবৃন্দ,   প্রিন্ট  ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ বছর ৩৪টি বিভাগে ২৭৪৫জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি