ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২০, ১৭:০০আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৭:০৮
image

নানা আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ২০২০ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো। ৫ জানুয়ারি (রবিবার) রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে ১ হাজার ৭০০ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেই সাথে শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক, ডাক্তার সামন্ত লাল সেন। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউলহক মামুন এবং বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ডিনবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনকে কাজে লাগিয়ে দেশের সু-নাগরিক এবং ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে তৈরি হওয়ার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একইসাথে একাডেমিক শিক্ষার বাইরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে সক্রিয় হয়ে মানবিক গুণাবলির বিকাশ ঘটানোর সুযোগ নেওয়ার তাগিদ দেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি