বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অনশনে

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ২০:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২০:৫১

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অনশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ইটিই বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। এর আগে সকাল ১০টায় একই দাবিতে আচার্য জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা।

ইটিই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান জানান, ‘ক্রমাগতভাবে ইটিই বিভাগের চাকরি ক্ষেত্র কমে আসছে। ইটিই এবং ইইই বিভাগের একাডেমিক কারিকুলাম প্রায় একই হলেও চাকরি ক্ষেত্রে ইইইকে প্রাধান্য দেয়া হয়। এসকল কারণে আমরা ইটিই’কে ইইই-এর সঙ্গে একীভূতকরণের দাবিতে ৯০ দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি।’

তিনি বলেন, ‘প্রশাসন আমাদের বিষয়ে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে। যার ফলে আমরা আজ থেকে আমরণ অনশন শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাব।’

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর থেকে ইটিই বিভাগকে ইইই-এর সাথে একীভূতকরণের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করে ইটিই শিক্ষার্থীরা। আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দীন আহমেদ সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহানের এখতিয়ারের বাইরে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম