ইবিতে শহীদ আসাদ দিবস পালিত

ইবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ২১:৫৭আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৫৯

ইবিতে শহীদ আসাদ দিবস পালিত ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি শাসক আইয়ুব খানের পতন দাবির মিছিলে পুলিশের গুলিতে নিহত হয় ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। বিপ্লবী এ নেতার ৫১তম শাহাদাত বার্ষিকী আজ সোমবার। শহীদ এ ছাত্রনেতাকে স্মরণ করতে সারাদেশের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়েও যথাযথ মর্যাদায় শহীদ আসাদকে স্মরণ করেছে।

দিবসটি উপলক্ষে শোক র‌্যালি, শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রমৈত্রী।

সোমবার বেলা সাড়ে ১১টায় শাখা ছাত্রমৈত্রীর দলীয় টেন্ট থেকে র‌্যালিটি বের করে হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটির সদস্যরা।

এ সময় শাখা ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুর নেতৃত্বে সহ-সভাপতি আরিফুজ্জামান আরিফ, শামিমুল ইসলাম সুমন, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল-মামুন, কোষাধ্যক্ষ রিপন রায়সহ সংগঠনটির অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি আব্দুর রউফ বলেন, ‘শহীদ আসাদ একজন বিপ্লবী ছাত্রনেতা। আইয়ুব খানের পতনের দাবিতে তিনি নিহত হন। যারা বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রেখেছে আজ আমরা তাদের ভুলতে বসেছি। অথচ এদের রক্তের উপর দাঁড়িয়েই আমরা স্বাধীনতা লাভ করেছি।’

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম