শাবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন ২৮ জানুয়ারি

শাবি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ২০:৩৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২০:৪১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি অফির্সাস এসোসিয়েশনের নির্বাচন আগামী ২৮ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনেও ১১টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দুইটি প্যানেল থেকে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে আওয়ামীলীগপন্থী ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ’ থেকে ‘জয়নাল-উজ্জল প্যানেল’ ও বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তাদের মধ্য থেকে ‘মুর্শেদ-সায়েম প্যানেল’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. মোহাম্মদ তানজীম শামস্ ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার আবু সিনা হাসান মুসান্না জামী। 

প্রধান নির্বাচন কমিশনার এ এফ এম সালাউদ্দিন বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১ পদের বিপরীতে দুই প্যানেল থেকে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪৩ জন।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের চেষ্টা করছি। সেভাবেই আমাদের সকল প্রস্তুতি চলছে। আমরা চাই সুন্দরভাবে নির্বাচনটি সম্পন্ন হোক। এসময় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ সকলের সহযোগিতার কামনা করেন তিনি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম