রাবি সাংবাদিক সমিতির নতুন কমিটি

রাবি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ২০:৫০আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২০:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলানিউজের প্রতিনিধি মঈন উদ্দিনকে সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি শাহীন আলমকে সাধারণ সম্পাদক করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) রাতে সংগঠনটির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের এ কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির উপদেষ্টা-১ ছালেকীন আহমেদ।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ রেদওয়ানুল হক বিজয় (কালের কণ্ঠ), সহ-সভাপতি-২ রাজ কিরণ দাস (দ্য নিউ ন্যাশন), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (দৈনিক সমাচার), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (রিদমিক নিউজ), কোষাধ্যক্ষ নুরুজ্জামান (সমকাল), দফতর সম্পাদক তাপস কুমার সরকার (প্রথম আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম (দৈনিক সানশাইন/বাংলাদেশ জার্নাল), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুব্রত গাইন (চ্যানেল আই অনলাইন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ (বিডিমর্নিং.কম), ক্রীড়া সম্পাদক তৌসিফ কাইয়ুম (বাংলা ট্রিবিউন/ঢাকা ট্রিবিউন), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাইফুর রহমান (পূর্বপশ্চিমবিডি.নিউজ), কার্যনির্বাহী সদস্য-১ আব্দুস সবুর লোটাস (বার্তা২৪.কম) ও কার্যনির্বাহী সদস্য-২ সানজানা শরীফ শ্রুতি (আমাদেরসময়.কম)।

এছাড়া বিগত কমিটির সভাপতি সুজন আলীকে উপদেষ্টা-১, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে উপদেষ্টা-২ এবং সাবেক সহ-সভাপতি শিশির মাহমুদকে উপদেষ্টা-৩ হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবিসাসের সদ্য বিদায়ী কমিটির উপদেষ্টা-২ জহিরুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন।

এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাবি প্রশাসন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি ছাত্রলীগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক