চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে মুজিববর্ষ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২০, ২২:৪৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২২:৫০

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে মুজিববর্ষ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে তারুণ্যমুখর বিদ্যাপীঠ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) হাতে নিয়েছে বর্ণাঢ্য কর্মসূচি।

ইতিমধ্যে ক্যাম্পাসে শুরু হয়েছে ক্ষণগণনা। চারিদিকে সাজ-সাজ রব। প্রস্তুতি চলছে নানা আয়োজনের।

সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে এই উপলক্ষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

এই সময় তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান চিরভাস্বর। তাকে শ্রদ্ধার সঙ্গে অনন্তকাল স্মরণ করবে পুরো জাতি।

উপাচার্য আরও বলেন, শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন, অসাধারণ ব্যক্তিত্ব আর দূরদর্শী ক্ষমতা নতুন প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবে।

এই মহান নেতার কৃতিত্বকে সর্বত্র ছড়িয়ে দিতে সিআইইউর ছাত্র-শিক্ষক ও কর্মকর্তারা আগামি দিনে একসঙ্গে কাজ করবে বলে সভায় উল্লেখ করেন তিনি।

সিআইইউ কর্তৃপক্ষ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিনকে প্রধান করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

হাতে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে: ক্যাম্পাসে ক্ষণগণনা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সিআইইউর অফিসিয়াল ওয়েবসাইটে আয়োজনের নানান তথ্য প্রকাশ, বঙ্গবন্ধুকে নিয়ে নিয়মিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে রচনা প্রতিযোগিতা, বইমেলা, মুক্তিযুদ্ধ ও তার অবদান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন, রক্তদান, ক্রীড়া প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে স্মরণ করে সেমিনার ও কর্পোরেট টক, নানান সাজে ক্যাম্পাসকে সজ্জিত করাসহ অনেক কিছু।

জানতে চাইলে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন আয়োজনের আহ্বায়ক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, এসব কর্মসূচির মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর নানা অবদানের সঙ্গে পরিচিত করার চেষ্টা করবো। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম