হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) ছায়া জাতিসংঘ সংস্থার ২০২০ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আয়োজনের মাধ্যমে সংস্থাটির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ শিখর আলি এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন তৌফিকুল ইসলাম নিরব। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে মারুফ হাসান, সহ-সভাপতি রাকিবুল ইসলাম রক্তিম, সহ-সভাপতি সোবহান আহম্মেদ শুভ, উপ-সাধারণ সম্পাদক রিয়াজুস সালেকিন আদনান, উপ-সাধারণ সম্পাদক রাফিয়া হাসান করবী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সিফাত, সাংগঠনিক সম্পাদক তাসনিমুল বাসার খান রাতুল এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ইরফান ফরিদ পলক।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি নুরে আলক সিদ্দিকি ও বিদায়ী সাধারণ সম্পাদক আজাদ মুহাম্মদ ফয়সাল নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বাংলাদেশ ও হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার পতাকা হস্তান্তর করেন। এসময় নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ শিখর আলি এবং সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম নিরব হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার সকল কার্যক্রমে নিজেদের সততার সাথে সম্পৃক্ত করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।








