কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জাককানইবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৫

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে নবীন শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা কী জানো তোমাদের জীবনের সব থেকে ভালো সময়টা আজ থেকে শুরু হলো। আজ থেকে তোমরা স্বাধীন। তোমরা নিজেদের মতো পড়তে পারবে, এই সুন্দর ক্যাম্পাসে ঘুরতে পারবে, নাটক করতে পারবে।

নিজের ছাত্রজীবনের কথা স্মরণ করে জাফর ইকবাল বলেন, আমার জীবনের সব থেকে সুন্দর সময়টা ছিলো যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতাম। কি চমৎকার একটা বিশ্ববিদ্যালয়! এটা সেই জায়গা যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হেঁটে গিয়েছেন। আমি মঞ্চ থেকে দেখে ভাবছিলাম কাজী নজরুল ইসলাম নিজেই হয়ত এই পথে দিয়ে হেঁটে গেছেন। আমি এখন সে পথ দিয়ে হাঁটছি। ভাবতে পারো এটা কত বড় সৌভাগ্য।

এ সময় অন্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. সুজন আলী, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক জাকিবুল হাসান রনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার ও স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আফরিন তন্বী।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ডিবেটিং সোসাইটির আয়োজনে রম্য বিতর্ক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যান্ড এশ্যেজ গাহি সাম্যের গান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম