চবিতে বিশ্ব ক্যানসার দিবস পালিত

চবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৬

চবিতে বিশ্ব ক্যানসার দিবস পালিত সচেতনতামূলক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ক্যানসার দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)  প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ। ‘আমি আছি এবং আমি থাকবো’ এই প্রতিপাদ্যকে ধারণ করে এই আয়োজন করেছে বিভাগটি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে ১১ টায় ‘ক্যানসার সচেতনতামূলক’ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বর্তমান বিশ্বে ক্যান্সার একটি মারাত্মক সমস্যা। এ রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে। এ মারণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে সচেতনতার কোন বিকল্প নাই। উপাচার্য বলেন, সুশৃংখল জীবন-যাপন এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এ রোগের আক্রমণ থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া সম্ভব।

চবি প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় চবি চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বসহ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম