শাবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু ১৩ ফেব্রুয়ারি

শাবি প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৪
image

‘এনোম্যালি ইনকিউয়েস্ট ইনসাইট-৫’ শিরোনামে আগামী ১৩ ফেব্রুয়ারি  থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রী বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন (সুপা)’ এর উদ্যোগে পঞ্চমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শাবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু ১৩ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান সংগঠনটির সহ-সভাপতি খাদিজা ফারজানা প্রিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘এবারের আলোকচিত্র প্রদর্শনী আন্তর্জাতিকভাবে তিন পর্বে অনুষ্ঠিত হবে। এর মধ্যে শাবিপ্রবিতে আগামী ১৩-১৫ ফেব্রুয়ারিতে ১ম পর্ব, কলকাতার গ্যালারি গোল্ডে আগামী ১২-১৩ মার্চে ২য় পর্ব এবং ঢাকায় আগামী এপ্রিল মাসে (তারিখ অনির্ধারিত) তৃতীয় পর্ব প্রদর্শিত হবে। এবারের প্রদর্শনীতে জার্মানি, ভারতসহ বাংলাদেশের ফটোগ্রাফারের তোলা সিঙ্গেল, মোবাইল ও ফটো স্টোরি ক্যাটাগরিতে নির্বাচিত ৬৪টি ছবি প্রদর্শিত হবে।
শাবিপ্রবিতে আগামী ১৩ ফেব্রয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ডি এর গ্রাউন্ডে বিকাল ৩টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় সংগঠনটির উপদেষ্টামণ্ডলী শিক্ষকবৃন্দ, সংগঠনটির নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত থাকবেন বলে জানান ফারজানা প্রিয়া।  
এদিকে গত বছরের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৭ জানুয়ারি পর্যন্ত ছবি সংগ্রহ করা হয়। যেখানে জমাকৃত ৩ হাজার ৫০০ ছবির মধ্য থেকে বিচারকবৃন্দ তিন ক্যাটাগরিতে ৬৪টি ছবি নির্বাচিত করেছেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি নিশাত গিয়াস জুঁই, সাধারণ সম্পাদক নাগিব মাহফুজ প্লাবন, সহ-সাধারণ সম্পাদক মাশফিক উপল অমি, চিফ ইনস্টাক্টর সোহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রতীক সিনহা, প্রকাশনা সম্পাদক প্রেমরাজ সাহা, কার্যনির্বাহী সদস্য আহমাদ ফাহিমুল আবছারসহ আরও অনেকে। 
উল্লেখ্য, ‘ফটোগ্রাফি ফর ম্যানকাইন্ড উইথ আর্টিস্ট্রি’ মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৯৬ সালের ৬ জুন থেকে সংগঠনটির যাত্রা শুরু করে। তবে পরবর্তীতে ২০১৬ সাল থেকে ‘ইনকিউয়েস্ট ইনসাইট’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী শুরু করে। এছাড়া গত বছর থেকে সংগঠনটি আন্তর্জাতিকভাবে এ প্রদর্শনী শুরু করে। এছাড়া প্রতিষ্ঠার পর থেকে ফটোআড্ডা, ফটোট্যুর, বেসিক ও অ্যাডভান্স ফটোগ্রাফি কোর্সসহ বিভিন্ন উৎসবের আয়োজন করে আসছে শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম